বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২১

করোনার টিকা পাচ্ছে রাবি শিক্ষার্থীরা


অবশেষে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। টিকা নিতে আগামী ২৪ মে এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।

আজ সোমবার দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক (https://sites.ru.ac.bd/ studentnid/login/php) ব্যবহার করে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) জমা প্রদান করতে হবে।’

প্রসঙ্গত, মহামারি করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের টিকা নিয়ে এ বছরের ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে রাবি প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১