বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২১

ভূরুঙ্গামারীতে ভাসানী পরিষদের ঈদ সামগ্রী বিতরণ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভাসানী পরিষদের উদ্যোগে নিঃস্ব অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী স্মৃতি পল্লীতে শতাধিক নিঃস্ব অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, সয়াবিন তেল, সেমাই, চিনি, গুড়া দুধ ও লবণের প্যাকেট। এছাড়া প্রত্যেককে একটি করে সাবান ও মাস্ক প্রদান করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে ভাসানী পরিষদ কুড়িগ্রাম জেলা সভাপতি ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মনিরুজ্জামান খান ভাসানী, ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী, কৃষক-শ্রমিক গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাদ্দেক হোসেন শিকদার, গণমাধ্যম কর্মী শামসুজ্জোহা সুজন, ভূরুঙ্গামারী ভাসানী পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ ইউনুস আলী, শওকত আলী রাজু, আলতাফ হোসন ও হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১