বাংলাদেশের খবর

আপডেট : ১০ May ২০২১

মানিকগঞ্জে অসহায়দের জন্য বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা


মানিকগঞ্জে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সার্বিক সহযোগিতায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী পৌরসভার ঘরে ঘরে অসহায় পরিবারের মাঝে পৌছে দিয়েছেন মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।

গতকাল রবিবার (৯ মে) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দাশড়া এলাকায় মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সার্বিক সহযোগিতায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুর রাজ্জাক রাজা।

উল্লেখ্য, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৫ নং ওয়ার্ডের স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১