বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

আলোর মিছিল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল


মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি পরিচালিত "আলোর মিছিল" স্কুলের মিরপুর শাখার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

৭ মে শুক্রবার রাজধানীর মিরপুরের সেনপাড়াস্থ স্কুলের প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বর্তমান সময়ে চলমান করোনা পরিস্থিতি থেকে সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে সবার সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে এ জন্য দোয়া করা হয়।

ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা প্লাবন্তী জামান ইতি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক ইলিয়াস রহমান তপন, কো-অর্ডিনেটর মোঃ সারোয়ার হোসেন জনি, এডমিন অফিসার সুমন মুহাম্মদ, কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম হোসেন, উক্ত শাখার সাধারণ সদস্য আরিফুর হাসান সাগর, মোঃ জীবন সহ অনেকে।

ইফতার মাহফিলে আলোর মিছিল স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১