আপডেট : ০৭ May ২০২১
গাজীপুরের শ্রীপুরের দৈনিক কালের কন্ঠের পাঠক ফোরাম শুভসংঘের উদ্যাগে শতাধিক দুস্থ অসহায় মানুষের জন্য ঈদকে সামনে রেখে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। এ ঈদ উপহার পেয়ে দারুন খুশি উপহার পাওয়া প্রান্তিক অসহায় মানুষগুলো। যেখানে মহামারি করোনার ছোবলে মানুষ নিত্য দিনের খাদ্য পণ্য কিনতে হিমশিম সেখানে এ ঈদে সাধারণ মানুষের পাশে শুভসংঘের এমন সহায়তা প্রশংসা করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আজ শুক্রবার সকালে বরমী ইউনিয়েনর সাতখামাইর এলাকায় শ্রীপুর উপজেলা শুভসংঘের উদ্যোগে এ মহতি আয়োজন করা হয়। উপজেলা শাখা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম হিরনে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর জেলা আ.লীগের কার্যকরি সদস্য শেখ আবদুল লতিফ,শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সোনার বাংলা লাইফ ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক, কালের কন্ঠের গাজীপুর জেলা আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, সাতখামাইর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক লিয়াকত আলী দুলাল, ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান প্রমূখ। বক্তারা শুভসংঘের এমন মানবিক কাজের প্রসংশা করেন। তারা বলেন সারা পৃথিবীতে করোনার থাবাতে মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে। মানুষ কমর্হীন হয়ে অর্থাবাবে নাজুক জীবন যাপন করছে। সব চেয়ে বেশি দুভোর্গে পড়েছে নিতান্তই অসহায় খেটে খাওয়া গরীব মানুষগুলো। এমন ক্রান্তিকালে মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে শুভসংঘ মানবতার দৃষ্টান্ত স্থাপন করল। মানবাধিকার ও সমাজ কর্মী মো. খোরশেদ আলম বলেন, বিশ্বব্যাপী চলছে করোনার আগ্রাসন। এরি মধ্যে সাধারন খেটে খাওয়া মানুষ খাদ্য সংকটে রয়েছে। দেশে করোনা মোকাবেলাতে সরকারের সিদ্ধান্ত মতে লকডাউন চলছে। এতে দৈনন্দিক কর্ম করা মানুষগুলো চরম কষ্টে দিনানিপাত করছে। এমন ক্রান্তিকালে শুভসংঘের এমন মানবিক উদ্যাগকে সম্মান জানাই। মানুষের পাশে থাকার একটা ম্যাসেজ দিচ্ছে কালের কন্ঠের শুভসংঘ। তাদের দেখে বিত্তবান মানুষ অসহায়ের পাশে আরো বেশি বেশি দাঁড়াবে এমনটি আশা করছি। উপজেলা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম হিরন বলেন, মানুষ দারুন খুশি হয়েছে ঈদ উপহার পেয়ে। মানুষের পাশে দাঁড়ানো দারুন আনন্দের। শুভসংঘ বিভিন্ন ক্রান্তিকালে মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে মানবতার সেবায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১