বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০২১

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আলমগীর হোসেন


সততা আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল। অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এ কর্মকর্তা বর্তমানে এয়ারপোর্ট আর্মড পুলিশে কর্মরত রয়েছেন। ২৭তম বিসিএসে ২০০৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করা আলমগীর হোসেন মাত্র ১৩ বছরেই পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন। বৃহস্পতিবার আইজিপি ড. বেনজির আহমেদ তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। 

জানা যায়, সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে ২০০৮ সালের ১৩ নভেম্বর থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ১৩ জানুয়ারি ২০১০ থেকে শুরু করে ওই বছরের ১৮ জুন পর্যন্ত পিরোজপুর জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২৫ জুলাই ২০১০ থেকে ২০ ডিসেম্বর ২০১১ র‌্যাব ১ এ সহকারী পরিচালক, ২৯ ডিসেম্বর ২০১১ থেকে ৬ নভেম্বর ২০১১ র‌্যাব ৯ এর সহকারী পরিচালক ও অপস অফিসার হিসেবেও কর্মরত ছিলেন। এরপর ১৪ নভেম্বর ২০১২ থেকে ১৭ এপ্রিল ২০১৬ পর্যন্ত বিমানবন্দরে আর্মড পুলিশে কর্মরত ছিলেন। এরই মধ্যে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। পদোন্নতির পর তাকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়। সেখানে ২০১৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০১৭ সালের ১৭ মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি মিশনে যাওয়ারও সুযোগ পান। আইভোরি কস্টে ২৫ এপ্রিল ২০১৬ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০১৭ থেকে শান্তি মিশনের প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে ২৮ মার্চ থেকে ১ নভেম্বর ২০১৭ পর্যন্ত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ৫ নভেম্বর ২০১৭ থেকে ১৭ এপ্রিল ২০১৮ সাল পর্যন্ত পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান পদেও নিয়োজিত ছিলেন তিনি। ১৮ এপ্রিল ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত  আবারো তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশে কর্মরত রয়েছেন। আর এখানে কর্মরত অবস্থায় তিনি পুলিশ সুপার পদে পদোন্নতি পান। 

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আমরা সব সময় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করি। জনগণের সহযোগিতায় আমরা আরো ভালো সেবা দেয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১