আপডেট : ২৮ April ২০২১
তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, একে ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টিতো হচ্ছেই না, উল্টো প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকা নামাজ) আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ। তারই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মানুষ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খরেলার বিলে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে সাড়ে তিন শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. জুবায়ের। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়াও পরিচালনা করেন তিনি। নামাজ শেষে ইমাম জুবায়ের বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এতে আল্লাহ তায়ালা মানুষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে মানুষ, জীবজন্তু,পশুপাখি অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য শুক্রবার পর্যন্ত প্রতিদিন তারা এই নামাজ আদায় করবেন বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১