আপডেট : ২৪ April ২০২১
করোনাভাইরাসের জন্য বর্তমান পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। ২০২০ সালের মার্চে দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টভিত্তিক কার্যক্রম শুরু করা হয়। শিক্ষার্থীরা এই কার্যক্রমে নির্ধারিত বিষয়ে লিখে তা শিক্ষকের কাছে জমা দিতো। করোনা পরিস্থিতিতে শিক্ষা-প্রতিষ্ঠান খুলতে না পারায় অ্যাসাইনমেন্টের উপর মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হয় শিক্ষার্থীদের। কিন্তু নতুন শিক্ষাবর্ষেও করোনা পরিস্থিতির জন্য ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১