বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২১

হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার


হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলেন তিনি (ইহতেশাম)। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

ইহতেশামকে শুক্রবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান মাহবুব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১