বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২১

ভূঞাপুরে তরমুজের বাজারে সিন্ডিকেট

ছবিটি গোবিন্দাসী বাজারে থেকে তোলা। ছবি : ‍বাংলাদেশের খবর


একদিকে করোনার কারনে চলছে লকডাউন অন্যদিকে বৈশাখের তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। এরই মধ্য শুরু হয়েছে রোজা। রোজার শুরুতেই লকডাউনের সুযোগে কিছু অতি মুনাফা লোভীরা নিত্যপ্রয়োজনীয় সকল পন্যের দাম বাড়িয়ে দিয়েছে। রোজায় ইফতারে থাকে নানা রকমের ফলের সমাহার। এর মধ্যে তরমুজ অন্যতম। এবারের রোজায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে তরমুজের। আবহাওয়া অনুকুলে থাকায় দেশে তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারনে কৃষক তাদের ন্যায্য দাম পায় না। কিন্তু হঠাৎ করে রোজাকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে তরমুজের পাইকাররা সিন্ডিকেট করে দ্বিগুন দাম বাড়িয়ে দিয়েছে। রোজার আগে প্রতিকেজি তরমুজ বিক্রি হতো ২০ থেকে ২৫ টাকা কেজি। সেই তরমুজ বিক্রি হচ্ছে ৫০- ৬০ টাকা কেজি। জেলার অন্যন্যা উপজেলার বাজার গুলেতে একই অবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গেল বুধবার উপজেলার গোবিন্দাসী বাজারে ১৪ কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হলো ৭'শ টাকায়। তরমুজ কিনতে আসা আবুল হোসেন বলেন, আমাদের মতো গরীব মানুষের পক্ষে ৫'শ টাকা দিয়ে একটি তরমুজ কেনা সম্ভব না। আরেক ক্রেতা রতন চকদার বলেন, রোজা আসলেই বাজারে এরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করে। এদের বিরুদ্ধে অভিযান হওয়া দরকার।

এবিষয়ে বিক্রেতা গোপল জানান, বেশি দাম দিয়ে কেনা তাছাড়া গাড়ি ভাড়া বেশি তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।

টাঙ্গাইল ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রোজার কারনে চাহিদা কিছুটা বেড়েছে তবে উপজেলা প্রশাসন দাম বেধে দিলে নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমাদের অধিদপ্তর থেকে সকল ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১