আপডেট : ২০ April ২০২১
ঢাকার কেরানীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাত ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল বন্দ ডাকপাড়া আহম্মদ মিল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো.রাকিব (২০), মো.সোহেল মৃধা (৩০)। র্যাব-১০ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১