বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২১

করোনায় মারা যাওয়া ব্যাংকারের পরিবার পাবে ৫০ লাখ টাকা


ব্যাংকের প্রথম শ্রেণির কোনও কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তার স্ত্রী বা স্বামী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পাবে ব্যাংক কর্মকর্তার পরিবার। কর্মচারী মারা গেলে পাবে ২৫ লাখ টাকা। আর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে অফিসারের নিচের পদমর্যাদার কর্মকর্তার পরিবার পাবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

২০২০ সালের ২৯ মার্চ থেকে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাঁদের সবার পরিবার এ ক্ষতিপূরণ পাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্ষতিপূরণের এ সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১