বাংলাদেশের খবর

আপডেট : ১৫ April ২০২১

করোনা সংক্রমণ প্রতিরোধে নড়াইলে জেলা প্রশাসনের উপকরণ বিতরণ


করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারণের মাঝে বিতরণের জন্য নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ সব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ১০ টি সংগঠনের প্রতিনিধিদের হাতে সহস্রাধিক মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা প্রশাসন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও গণমাধ্যম সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১