আপডেট : ১৪ April ২০২১
করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মতিন খসরু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান। মতিন খসরু ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
আব্দুল মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১