বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২১

পঞ্চগড়ে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ


পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও গরিব ২৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পঞ্চগড় সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। 

আজ সোমবার (১২ এপ্রিল) সকালে প্রকৌশলী মোঃ জহুরুল ইসলামের সহযোগিতায়, পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)'র সভাপতি শাহজাহান আলী সোহেল হাফিজাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বিশমনি, খুনিয়াপাড়া, শিংনাথপাড়া গ্রামে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন, গরিব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ৪ কেজি ছোলা বুট, ৫ কেজি আলু, ২ লিটার তীর সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি মুড়ি, খেজুরসহ বিভিন্ন প্রকার খাদ্র্য সামগ্রী দেওয়া হয়। 

পিইউজের সভাপতি শাহজাহান আলী সোহেল জানান, দীর্ঘ ১বছর ধরে করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে আমাকে দায়িত্ব দিয়ে একাধিকবার ত্রাণ বিতরণ করেন পঞ্চগড় সড়ক বিভাগের সহ-প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম। বাংলাদেশে সকল প্রকৌশলী যদি এইভাবে অসহায় ও গরীবদের মাঝে এগিয়ে আসতো, তাদের কথা চিন্তা করত তাহলে গরীব আর গরীব থাকতো না।

এ বিষয়ে সড়ক বিভাগের সহ- প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, বাংলাদেশের খবরকে বলেন, আমি সব সময় গরীব ও দুস্থ‍ অসহায়, কর্মহীন হয়ে পড়া মানুষের চিন্তা করি। তাদের মুখে যদি একবেলা একমুঠো খাবার তুলে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আসলে তারা তো মানুষ, তাদের কথা চিন্তা করা সমাজের সবার দায়িত্ব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১