বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২১

চাঁদ দেখা গেলে নির্দিষ্ট নম্বরগুলোতে জানাতে প্রশাসনের অনুরোধ


মধ্যপ্রাচ্যে গতকাল চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র রমজান। তবে আমাদের দেশে কবে থেকে রোজা শুরু হবে তা জানতে মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সেখান থেকেই ঘোষণা আসবে কবে থেকে দেশে রোজা শুরু হচ্ছে।

সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে বাংলাদেশে রোজা শুরুবিষয়ক সিদ্ধান্তটি আসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের কোনো স্থান থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও যোগাযোগ করতে বলা হয়। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১