বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০২১

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


সুনামগঞ্জে সড়ক দ‍ুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত কলেজ ছাত্র রেনু ইসলাম (২২) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা খালপাড় গ্রামের রাহিম উদ্দিনের ছেলে ও ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

গতকাল রোববার (১১ এপ্রিল) রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রবিবার রাত ১১টায় কলেজ ছাত্র রেনু ইসলাম তার নিজের মোটর সাইকেল যোগে ছাতক থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কালারুকা খালপাড় এলাকায় অবস্থিত ব্রীজ থেকে নিচে পড়ে যায়। এঘটনায় ওই কলেজ ছাত্র গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন ও কালারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অদুদ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১