আপডেট : ১০ April ২০২১
নওগাঁর রাণীনগরে স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের মাত্র ২০ দিনের মাথায় তপতি রাণী (১৮) নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার কাশিমপুর হালদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তপতি রাণী কাশিমপুর হালদারপাড়া গ্রামের দেবনাথ হালদারের মেয়ে। নিহত তপতির মা তুলশি রাণী বলেন, গত মার্চ মাসের ২০ তারিখে আনুষ্ঠানিক ভাবে নাটোর লালপুর উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের যুগল চন্দ্রের ছেলে মিঠন চন্দ্র (২৩) এর সাথে বিয়ে হয় তার মেয়ে তপতির। বিয়ের মাত্র কয়েক দিন পর থেকে স্বামী পছন্দ না হওয়ায় সংসার করবে না জিদ ধরে নানা রকম তালবাহনা করতে থাকে। একপর্যায়ে শুক্রবার তপতির বড় ভগ্নিপতি শিবেন চন্দ্রকে জামায়-মেয়েকে নিতে পাঠায়। শুক্রবার সন্ধ্যায় জামাই মিঠনসহ মেয়ে তপতি বাড়িতে পৌঁছে। এরপর রাতে তপতি কেন সংসার করবে না এসব জানার পর পরিবার থেকে সংসার করতে অনুরোধ জানানো হয়। রাতে মা-মেয়ে একরুমে এবং দুই জামাই একরুমে ঘুমিয়ে পরে। শনিবার খুব সকালে মা তুলশি রাণী ঘুম থেকে টয়লেট সারার জন্য চলে যায়। এরপর ফিরে এসে দেখতে পান মেয়ে তপতি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আহত্মহত্যার চেষ্টা করছে। এ সময় মা তুলশির চিৎকারে লোকজন ছুটে এসে তপতিকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এঘটনায় তপতির বাবা দেবনাথ বাদি হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। শনিবার দুপুর নাগাদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১