বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০২১

বাজারে আসছে লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড 


মূলধন বাড়াতে পুঁজিবাজারে বন্ড ছাড়বে আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি জিরো কুপন বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। গত মঙ্গলবার ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ৫৩৮ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা। শেয়ারের দাম ২৭ টাকা ১০ পয়সা।

কোম্পানি সূত্রে জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্য নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংক এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।

লংকাবাংলা ফাইন্যান্স সর্বশেষ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানির ৫৩ কোটি

৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৪৩ শতাংশ, বিদেশিদের হাতে রয়েছে ৪ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।

দেড় হাজার কোটি টাকার স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণে থাকা প্রতিষ্ঠানটি

সর্বশেষ বছর অর্থাৎ ২০২০ সালের তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৮ পয়সা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১