বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২১

কালিয়াকৈরে গৃহবধুর মৃত্যু, আটক ৩


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের রূপনগর এলাকায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ ।

নিহত গৃহবধূ সিরাজগঞ্জ জেলার চিলগাছা গ্রামের ইউনুস আলীর স্ত্রী সুবর্ণা আক্তার (২১)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, শ্বশুর ও স্বামীর বড়বোন নাসরীন আক্তারকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে ইউনুসের সাথে বিয়ে হয় একই গ্রামের সুবর্ণা আক্তারের।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী ইউনুস আলী তার স্ত্রী সুবর্ণা আক্তারকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার রুপনগরে  হাফিজ উল্লাহর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। স্বামী ইউনুস আলী উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক্স পোশাক কারখানায় চাকরি করেন।  বিয়ের পর থেকেই সুবর্ণা আক্তারকে নির্যাতন করে আসছিলেন স্বামী ইউনুস আলী সুবর্নার পরিবারের অভিযোগ।   রই ধারাবাহিকতায় গত রাতেও স্বামী ইউনুস আলির সাথে ঝগড়া হয় তার স্ত্রী সুবর্ণা আক্তারের। বুধবার ভোরে ইউনুস আলি বাসা থেকে বের হয়ে যায় কর্মস্থলে। সকাল ৮ দিকে স্বামীর বড় বোন ডাকতে গেলে কোন শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় সুবর্ণা আক্তার ফ্যানের সাথে ঝুলে আছে। পরে ইউনুস আলীর বোন মোবাইল ফোনে ইউনুসকে বাসায় আসতে বলে। ইউনুস আলী বাসায় এসে দেখতে পায় তার স্ত্রী সুবর্ণা আক্তার গলার রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। ইউনুস ও তার বোন মিলে মৃতদেহটি মাটিতে নামায়।

পরে ওই বাসার কেয়ারটেকার সন্তোষ মীর মৃধা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সূর্বনা আক্তারের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে পুলিশ তার স্বামী, শ্বশুরসহ তিনজনকে আটক করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের (এসআই) শামসুজ্জোহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী, শ্বশুরসহ তিনজনকে আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১