বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২১

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি নিহত


হবিগঞ্জের মাধবপুরে মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমীর খান শিপন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু চাঁন মিয়া (২৩) গুরুত্বর আহত হন।

নিহত আমীর খান শিপন ঘরড়াইল চুরুনাঘাট পৌরসভার নাসির খানের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের  সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান,  নিহত আমীর খান শিপন তার বন্ধু চান মিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া যাওয়ার পথে অপর দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে আমীর খান শিপন ঘটনাস্থলেই মারা যায়। এবং তার বন্ধু চাঁন মিয়া গুরুত্বর আহত হন।  খবর পেয়ে পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১