আপডেট : ০৫ April ২০২১
নিখোঁজের চারদিন পরে ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া খাল থেকে আলমতাজ বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলমতাজ বেগম কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের কালাম হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, আজ সোমবার বিকালে স্থানীয় লোকজন তালগাছিয়া খালের সেন্টারের হাট নামক স্থানে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনকে খবর দেন। চেয়ারম্যান কাঠালিয়া থানা পুলিশকে খবর দিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে আলমতাজের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, আলমতাজ বেগম মানষিক রোগী ছিলেন। গত শুক্রবার সকালে গ্রামের বাড়ী জয়খালী থেকে তিনি নিখোঁজ হন। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১