আপডেট : ০৫ April ২০২১
নওগাঁর আত্রাইয়ে বসতঘর ও গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৩টি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সেই সাথে বসত ঘরে রক্ষিত চাল ডালসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার (৪ এপ্রিল) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের উজ্জল হোসেন প্রতি দিনের ন্যায় রোববার রাতে তার গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে নিজ ঘরে ঘুমিয়ে যান। এ সময় কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে গোয়ালঘর পুড়ে তার বসত ঘরে আগুন লেগে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩ টি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১