আপডেট : ০৫ April ২০২১
লকডাউনের প্রথম দিনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৪টি মামলা হয়েছে। সরকারি নিদের্শনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত এ মামলাগুলো করেছেন। আজ সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিন ছিল। সরকারি নিদের্শনা অমান্য করে দোকান পাট খোলাসহ সাধারণ মানুষ যত্রতত্র ঘোরাফেরা, নিয়মনীতির কোন তোয়াক্কা না করে রিক্সা-ভ্যান, মটর সাইকেল চলাফেরা করছে অবাধে। যেন এ উপজেলায় কোন লকডাউন নেই। এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রোকসানা বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬টি মামলা করেছেন। এতে জরিমানা আদায় হয়েছে ৬ শ’ টাকা। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮টি মামলা করেছে। এতে জরিমানা আদায় হয়েছে ৬ শ’ টাকা। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে জরুরী সেবা ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ রেখেছে এবং সাধারণ মানুষের চলাফেরা কমেছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রোকসানা বেগম জানান- সরকারি নিদের্শনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় এসব মামলা করে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষদের সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১