বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২১

ফরিদগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


ফরিদগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটো চালক ফয়েজ খাঁনের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহষ্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে অর্ধগলিত মরদেহ পুলিশ উদ্ধারের পর সনাক্ত করে পরিবারের লোকজন।

ফয়েজ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের লতিফ খানের ছেলে। গত ২৮ মার্চ রোববার রাতে নিখোঁজ হয় অটো রিকশা চালক ফয়েজ।

ফরিদগঞ্জ থানা পুলিশ ও ফয়েজের আত্মীয় স্বজন জানায়, সিএনজি চালক ফয়েজ খান প্রতিদিনের মত গত রোববার সকালেও তার অটোরিকশা নিয়ে জীবিকার তাগিদে বের হয়। কিন্ত যথা নিয়মে রাতে বাড়ী না ফিরলে তাকে খোঁজাখু‍ঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে টানা দুইদিন যাবৎ মাইকিং করেও তার সন্ধান চাওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া বলেন, গোবিন্দপুর ইউনিয়নের লামচর এলাকার কেউ একজন ফোন করে জানায়, এলাকার কালি মন্দিরের পাশে শিপনের পরিত্যাক্ত ঘরে কারো লাশের সন্ধান পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধারের পর সনাক্ত হয় এটি নিখোঁজ ফয়েজ খানের লাশ। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে, ফয়েজের পরিবার এবং এলাকাবাসী জানায় ফয়েজের সাথে কারো কোন খারাপ সম্পর্ক বা ঝগড়া বিবাদ ছিল না। তার অটোরিকশারও কোন সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা ফয়েজের অটোরিকশাটি ছিনতাই করে হয়তো তাকে হত্যা করেছে দূর্বৃত্তরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১