বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স বন্ধ ঘোষণা


করোনা মহামারির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স সব ধরনের দর্শনার্থীদের পরিদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

১ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম  হেদায়েতুল্লাহ। তাই দর্শনার্থীদের এই সময়ে সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারি কিউরেটর নুরুল ইসলাম জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শণার্থী প্রবেশে ১ এপ্রিল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরত্বপূর্ণ স্থানে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১