বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২১

শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

নিহত ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান সংগৃহীত ছবি


ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় লাল মন্ডল (৩৬) ও জিল্লুর রহমান (৪৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার ও কাচেরকোল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজী মার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল নিহত যুবক লাল মন্ডল। পথিমধ্যে ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাচেরকোল ইউনিয়নের কাচেরকোল গ্রামে ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে পাবনার সাথিয়ায় যাচ্ছিলেন। এসময় কাঁচেরকোল গ্রামে পৌছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৭টার দিকে মৃত্যুবরণ করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১