আপডেট : ২৬ March ২০২১
বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ কর্তৃক আয়োজিত করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে চলমান করোনা পরিস্থিতির সময়ে অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখা, শিক্ষাকে এগিয়ে নেওয়ায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও ICT 4E জেলা অ্যাম্বাসেডর, মানিকগঞ্জ সেরা কন্টেন্ট নির্মাতা এবং একুশে বই মেলায় অর্জন প্রকাশন হতে প্রকাশিত স্বীকৃতির বিকেল ও কুহেলিকা নামক গল্পের লেখিকা জান্নাতুল ফেরদৌসিকে। করোনাকালীন এ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১৯ মার্চ বিকেলে ঢাকা পিটিআই অডিটোরিয়াম হল রুমে তাকে এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি ডি -প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা বিভাগের ইফতেখার হোসেন ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, ঢাকা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট কামরুজ্জামান কামাল, ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের লেকচারার হাসান হাফিজুর রহমান, এটুআইয়ের সংযুক্ত কর্মকর্তা কবির হোসেন, টিটিসি ঢাকার প্রভাষক মির্জা দিদারুল আনাম, ইউনিসেফের স্পেশালিষ্ট রফিকুল ইসলাম, দুলাল মিয়া প্রমুখ। জানা গেছে, সারা দেশ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সংগ্রহ করার মাধ্যমে এ বছরের অনলাইনে ক্লাসের আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। করোনাকালে এমন স্বীকৃতি অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উৎসাহ জোগাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি জানান, ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় উপপরিচালক ইফতেখার হোসেন ভূ্ঁইয়ার হাতে করোনাকালীন অনলাইন শিখন শেখানো কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অনলাইন করোনাযোদ্ধা সম্মাননা স্মারক ও ক্রেস্ট উপহার পেয়ে আমি খুব আনন্দিত। যাদের ভালোবাসায় আমার এই প্রাপ্তি তারা হলো অসীম কুমার সেন, সুবর্ণ রায় লিপা, এস এম রাব্বী এবং আমার দুই কন্যা মিম ও মারিয়া। ছোট্ট জীবনে আরো একটি অমূল্য প্রাপ্তি। সারা দেশের সুপার টিচারদের মিলনমেলায় অংশগ্রহণ ও অসামান্য পুরস্কারে ভূষিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সকলের কাছে দোয়া কামনা করি যেন আজীবন এভাবেই প্রাথমিক শিক্ষার কল্যাণে কাজ করে যেতে পারি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১