আপডেট : ২৬ March ২০২১
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চৌদ্দগ্রাম বাজারের মুজিবুল হক এমপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, সুপ্রীমকোর্টে আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী একান্ত সচিব ফয়সল বিন করিম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী জসিম উদ্দিন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরস মজুমদার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়জুন্নেছা আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১