আপডেট : ২৬ March ২০২১
চলমান তাপপ্রবাহ আজ চার বিভাগসহ সাত অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে আজ থেকে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে। সেই সঙ্গে আগামী তিনদিনের শেষদিকে ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামটি, চাঁদপুর ও ফেনী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এর পরের তিনদিনের শেষদিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১