আপডেট : ২৩ March ২০২১
পটুয়াখালীর বাউফলের ল্যাংড়ামুন্সিরপুল লাগোয়া দাসপাড়া গ্রাম থেকে পলি আক্তার (২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২২ মার্চ) রাতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, সোমবার রাতে পারিবারিক কলহে পলির সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়া হয় স্বামী মিলন প্যাদার। এরপর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলতে দেখা যায় তাকে। নাসরিন আক্তার (২৮) নামে মিলন প্যাদার রয়েছে আরো এক স্ত্রী। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে উল্লেখ করে লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১