আপডেট : ২৩ March ২০২১
রাজধানীর গুলশান এলাকা থেকে মো. রাসেল হোসেন (৩৮) নামে এক ভুয়া শ্রম পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ মার্চ) তাকে গুলশান-১ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেলের গ্রামের বাড়ি বোয়ালমারী, ফরিদপুর। গুলশান থানায় দায়ের করা এজাহার অনুযায়ী, গুলশানস্থ সাউথ এভিনিউ লি: নামক প্রতিষ্ঠানে সহকারী শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান এবং এ বাবদ প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা দাবি করেন রাসেল। বিষয়টি সাউথ এভিনিউ লি: এর কর্মকর্তাদের সন্দেহ হলে তারা ভুয়া সহকারী শ্রম পরিদর্শককে আটক করে। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. রাসেল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১