বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২১

করোনার টিকা নিলেন বরিস জনসন


করোনার ভ্যাকিসন নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শুক্রবার (১৯ মার্চ) লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা নেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

সম্প্রতি এই টিকা গ্রহণের পর বেশ কয়েকজনের দেহে রক্তজমাট বাঁধার খবরে বেশ কয়েকটি রাষ্ট্রে এর ব্যবহার স্থগিত ঘোষণা করা হয়। এরপর দ্য ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এর আওতাধীন সেফটি কমিটির পর্যবেক্ষণ শেষে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) আশার বাণী শোনালো তারা।

ইএমএ এর পরিচালক ইমার কুক জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। করোনাভাইরাসের সংক্রমণ থেকে এটি মানুষকে রক্ষা করতে সক্ষম। এই টিকার উপকারিতা অনেক। 

তবে ইএমএ-এর ঘোষণার আগেই টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন বরিস। করোনার এই টিকা নিয়ে জনমনে সবরকম শঙ্কা দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে তিনি বলেন, আমি খুব শিগগিরই করোনার টিকা নেবো। এটা নিশ্চিতভাবেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হবে। টিকা নেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।

টিকা নেওয়ার পর তিনি বলেন, প্রত্যেকেই যখনই আপনি টিকার জন্য ম্যাসেজ পাবেন, দয়া করে টিকাকেন্দ্রে যান এবং এটা গ্রহণ করুন। এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য তথা সবার জন্য মঙ্গলজনক। শুধুমাত্র আমার কথা শুনতে হবে তা নয়। বিজ্ঞানীদের কথা শুনুন। ঝুঁকি হলো করোনাভাইরাস। এখন টিকা নেয়ায় বুদ্ধিমানের কাজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১