আপডেট : ১৭ March ২০২১
আশুলিয়ায় পিকআপ, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে দিলীপ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ ভ্যান সবজিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সবজিবাহী ট্রাকটিও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসের এক যাত্রী মারা যান। আর তিনটি গাড়ির চালকসহ অন্তত আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১