বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২১

নরসিংদীতে ১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন


নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। জেলা প্রশাসক প্রাঙ্গনে জয় বাংলা চত্বর ও জাগ্রত জাতিসত্বা নামক বঙ্গবন্ধুর ম্যৃরালে  প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর।

এর পরে একে এক আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর শিুশদের নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ডেরকেক কেটে মিষ্টি মুখ করান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাইনাইন।

এছাড়া নরসিংদীর বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা ও কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করেন সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ হাজারো জনতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১