বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২১

স্মার্ট হুইল চেয়ার


দেশের অনেক শারীরিক অক্ষম মানুষ আছে। কিন্তু সে তুলনায় স্বল্পমূল্যে ভালো মানের জয়িস্টিক নিয়ন্ত্রিত হুইল চেয়ার নেই। তাদের কথা চিন্তা করেই স্বল্পমূল্যের একটি স্মার্ট হুইল চেয়ার উদ্ভাবন করলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল গবেষক। চেয়ারটি ভয়েস কন্ট্রোল হওয়ায় প্যারালাইজড ব্যক্তিদের ব্যবহার, ইমার্জেন্সি মেডিকেল বেডে রূপান্তর করা সহজ হবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা।

জানা গেছে, গবেষকদলের প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানা। ইউজিসি ও রুয়েটের অর্থায়নে গত বছরের আগস্টে শুরু এই প্রকল্পটি। এ বছরের মার্চে প্রকল্প শেষ হয়। তার সাথে গবেষণায় যুক্ত ছিলেন ওই বিভাগের এমএসসি শিক্ষার্থী সাদমান মাহমুদ খান এবং ম্যাকাট্রোনিকস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আহমেদ।

অধ্যাপক মাসুদ রানা বলেন, দেশে ডিজাবল মানুষের কথা চিন্তা করে জয়িস্টিক নিয়ন্ত্রিত হুইল চেয়ারটি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়। আমরা সেটি করতে সক্ষম হয়েছি। এটি ইমার্জেন্সি মেডিকেল বেডে, প্যারালাইজড ব্যক্তিদের জন্য ব্যবহার করা যাবে। তাছাড়া ইইজি প্রযুক্তি ব্যবহার করে ব্রেইন ওয়েভ করলে মস্তিস্কের দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব হবে চেয়ারটি।

তিনি বলেন, দেশের প্রথম স্মার্ট হুইল চেয়ারটি মাত্র ৪০ হাজার টাকায় বিপণন সম্ভব। তাতে অনেকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এরই মধ্যে চেয়ারটির পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে বলে জানান তিনি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১