বাংলাদেশের খবর

আপডেট : ১৪ March ২০২১

করোনায় আরও ১৮ মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৯


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। যা গত দুইমাসের মধ্যে সর্বোচ্চ।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৫৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে। আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১৩৮৫ জন। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। তবে এই মহামারি ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১