আপডেট : ১৪ March ২০২১
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ করেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক। আজ রোববার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পিংনা ইউনিয়ন যুবলীগের কার্যালয় থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা সংসদ, পিংনা দৈনিক বাজার, পিংনা কোলঘাটসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সামা মেম্বার, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্নসাধারণ সম্পাদক সজনু মিয়া, সাংগঠনিক আছাদুল আলম জুবেল, প্রচার সম্পাদক আনিছুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১