আপডেট : ১৪ March ২০২১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ যুগেরও বেশি সময় ধরে নেই এক্সরে মেশিন। ফলে এক্সরে সুবিধার অভাবে রোগীদের সু-চিকিৎসা ব্যাহত হচ্ছে। জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৭ সালে একটি এক্সরে মেশিন সরকারি ভাবে সরবরাহ করা হলেও এর এক বছর পর চালু করা হয় মেশিনটি। ২০ বছর চলার পর এক্সরে মেশিনটি ২০০৮ সালের জুলাই মাসে অকেজো হয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত যোগ্য নয় বলে জানিয়ে দেয়। ফলে ২০০৮ সালের ১১ জুলাইর পর থেকে প্রায় সাড়ে ১২ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন নেই। পরে এক্সরে টেকনিশিয়ানকে প্রেষণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। ফলে রোগীদের প্রাইভেট ক্লিনিকে গিয়ে এক্সরে করতে গিয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, এক্সরে মেশিনের জন্য চাহিদা পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে, আশা করছি শিগগিরই মেশিনটি পাওয়া যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১