বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২১

দুর্নীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কাজ করবো: দুদক চেয়ারম্যান


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নব নিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

আজ শনিবার দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক, সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের আলাপকালে  বলেন ‘ পুরোপুরি দুর্নীতি মুক্ত করা খুবই দুরূহ কাজ। দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা কাজ করবে।’

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো শোষণ মুক্ত,  বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী দুদক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১