আপডেট : ০৭ March ২০২১
বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল ৭টায় বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি। আহতরা দুই ট্রাকের দুইজন হেলপার। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮ ০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট ১১- ৫১ ৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং পাথরবোঝাই ও সার বোঝাই ট্রাকের দুইজন হেলপার গুরুতর আহত হন। মহাসড়কে ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন। সংর্ঘষে দুইটি ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের সম্মুখ ভাগ কেটে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১