আপডেট : ০২ March ২০২১
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ঘুষ ও দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার (০১ মার্চ) প্যারিস আদালত ৬৬ বছরের সাবেক প্রেসিডেন্টকে এ সাজা দেওয়া হয়। খবর বিবিসি। ফ্রান্সের ইতিহাস এই প্রথম কোনো প্রেসিডেন্ট এমন সাজা পেলেন। তবে আদালতের রায়ে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। এবং এক বছর সারকোজিকে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে সশ্রম সাজার অধীনে বৈদ্যুতিক ট্যাগিং দিয়ে নজরদারিতে রাখা হবে। এদিকে, নিকোলাস বলেছেন তিনি ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। সারকোজির পাশাপাশি একই অভিযোগে দুই আইনজীবীকেও দেওয়া হয়েছে তিন বছরের সাজা। তাদেরকে বরখাস্তও করা হয়েছে চাকরি থেকে। উল্লেখ্য, ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি, লিবিয়ায় রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ গ্রহণ ও তা গোপন রাখার এবং ২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযনের কাজে অবৈধভাবে অর্জিত সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়। এছাড়া ২০০৭ সালের নির্বাচনী প্রচারের কাজে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে পাঁচ কোটি ইউরো ঘুষ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে নিকোলাসের বিরুদ্ধে। ২০১১ সালে গণ অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর এই অভিযোগ উত্থাপন করেন গাদ্দাফির পুত্র সাইফুল ইসলাম গাদ্দাফি। সম্প্রতি বিচারককে উৎকোচ প্রদানের মাধ্যমে আদালতের রায়কে নিজের অনুকূলে আনার প্রচেষ্টার দায়েও অভিযুক্ত হন তিনি। যদিও বিচার শুরুর পর থেকে বরাবরই তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন সারকোজি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১