বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০২১

করোনায় আরো ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৭


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে পৌঁছেছে।

করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৬৮টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৬৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১