বাংলাদেশের খবর

আপডেট : ০২ February ২০২১

করোনায় আরো ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৫


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরো ৫২৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৩৬ হাজার ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে আরো ৫১২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৮০ হাজার ৭২৮ জন সুস্থ হলো।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬ টি ল্যাবে ১৪ হাজার ৪৫২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৩৫টি। এ পর্যন্ত দেশে মোট ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ জন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ১৭৭ জন ও নারী এক হাজার ৯৭২ জন।

এছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন। বাড়িতে নতুন করে ২৪ ঘণ্টায় কেউ মৃত্যুবরণ করেননি।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১