বাংলাদেশের খবর

আপডেট : ৩১ January ২০২১

কলারোয়ায় তৃতীয় লীঙ্গের প্রার্থী নির্বাচিত


সাতক্ষীরার কলারোয়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আংটি প্রতীক নিয়ে তৃতীয় লীঙ্গের প্রার্থী দিথী নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভার ৭.৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে ২ হাজার ৭৯ ভোট পেয়ে নির্বাচিত করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জবা ফুল প্রতীক নিয়ে হাসিনা আক্তার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট। তৃতীয় লিঙ্গের ওই প্রার্থী দিথী প্রত্যেকটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

উল্লেখ্য,গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই আসনে তিনি চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হয়ে মাত্র ১১ ভোটের ব্যবধানে তিনি হেরে যান। পরাজয় বরণ করেও তিনি দমেননি। এরপর থেকে তিনি দীর্ঘ ৫ বছর জনগনের পাশে থেকেছেন। তাদের সুখ দুঃখের সাথী ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১