আপডেট : ৩১ January ২০২১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গতকাল শনিবার দল দু’টির সুত্রে এ তথ্য জানা যায়। চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা শিকদারের স্ত্রী শেফালী বেগম। শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শেফালী বেগমের নাম চুড়ান্ত করা হয়। একই দিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক সভাপতি ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা পুত্র এ্যাড. মোঃ হুমায়ন বাবর ফিরোজের নাম ঘোষণা করা হয়। বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ সোনা। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি ও প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১