আপডেট : ৩০ January ২০২১
নেত্রকোণার পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে যাচাই-বাছাই কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এবং সদস্য সচিব ইউএনও উম্মে কুলসুমের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। ইউএনও উম্মে কুলসুম জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সুপারিশবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে ১১ জনের মধ্যে ৬ মুক্তিযোদ্ধার তালিকা চুড়ান্ত করা হয়েছে। অপর ৫ মুক্তিযোদ্ধা সাক্ষ্য ও সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপন করতে ব্যর্থ হয়। তথ্য-উপাত্ত উপস্থাপন করতে না পারা মুক্তিযোদ্ধারা হলেন, উপজেলার সিজকান্দি গ্রামের মোঃ আব্দুর রহমান, বাদে পুটিকা গ্রামের মোঃ আব্দুল হামিদ, গড়ুয়াকান্দা গ্রামের মোঃ মেহের উদ্দিন, লাউখাই গ্রামের মোঃ আঃ মোতালিব ও ইসবপুর গ্রামের মোঃ তাজুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১