আপডেট : ৩০ January ২০২১
বগুড়া শিবগঞ্জ পৌরসভায় নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) মতিয়ার রহমান মতিন। শনিবার নির্বাচন চলাকালীন বেলা ১২ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘ভোটাররা ভোট দেয়ার আগেই শনিবার বেলা ১১ টার মধ্যে ৬টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার শেষ হয়ে যায়। সবগুলো ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা সবুজ টুপি পড়ে কেন্দ্র দখল করে রয়েছেন। তিনি বলেন, আমি বারবার প্রশাসনকে অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসন নীরব ছিল। ভোট কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটও ছিলেন। এ কারণে আমি ভোট বর্জন করেছি। জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান রহমান বলেন, বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জনের কথা শুনেছি। কেন্দ্র দখলের কোনো ঘটনা ঘটেনি। আর ব্যালেট পেপার শেষ হয়ে যাওয়ার কোনো ঘটনাই ঘটেনি। সুষ্ঠু ভোট হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১