বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২১

ইকনা’র কম্বল পেল ২৩০ পরিবার


টাঙ্গাইলের বাসাইলে ইকনা’র হেল্প অ্যান্ড নলেজ প্রোগ্রামের আওতায় প্রতিবছরের ন্যায় স্থানীয় দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার কাউলজানী ইউপি’র প্রত্যন্ত গ্রাম গিলাবাড়িতে প্রায়  ২৩০টি পরিবারের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়।

হেল্প অ্যান্ড নলেজের নির্বাহী পরিচালক কামরুল হাসান উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে এসব কম্বল বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেল্প এন্ড নলেজের ব্যাবস্থাপক আবু জাফর, বাসাইল প্রেসক্লাবের সম্পাদক মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামছুল ইসলাম, মোঃ শাহজাহান প্রমুখ।

এ বিষয়ে হেল্প এন্ড নলেজের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, কানাডা ভিক্তিক সংগঠন ইকনা’র হেল্প এ্যান্ড নলেজ  ২০১২ সাল থেকে বাংলাদেশের পিতামাতাহীন অনাথ শিশুদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি দরিদ্রদের মাঝেও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সহায়তা করবে এই সংগঠন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১