আপডেট : ৩০ January ২০২১
যশোরের মনিরামপুরে মুকুল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে শিরালি মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আমিন মোড়লের ছেলে। নিহত মুকুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিল। এ ঘটনায় মুকুলের পিতা আমিন মোড়ল ৬ জনকে আসামি করে মামলা করেছেন। এরা হলো, শিরিলি গ্রামের মদনপুর গ্রামের মোন্তাজ আলী, মোন্তাজের চার ভাইপো দিপু হোসেন, রায়হান হোসেন, সাদেক আলী ও রাশেদ হোসেন। পুলিশ ঘটনার সাথে জড়িত ওই গ্রামের মোন্তাজের ছেলে টিপু সুলতান (২৮), ইন্তাজ আলীর দুই ছেলে দিপু হোসেন (৩০) ও রায়হান হোসেন (২০), উপজেলার কাশিপুর গ্রামের মহিদুল ইসরামের দুই ছেলে আসাদুল ইসলাম (২৬) ও সাজেদুল ইসলাম (২০)- কে আটক করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জিয়াউল হক জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েকজন অস্ত্রধারী দূর্বৃত্ত মুকুলকে শিরালি মদনপুর গ্রামের কবরস্থানের নিকট ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। তার স্বজনরা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্য তিনজন পলাতক বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরামপুর থানার উপ-পরিদর্শক জিয়াউলক জানিয়েছেন। এছাড়াও সে বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িত থাকতো। এসব ঘটনা নিয়ে ওই গ্রামের মোন্তাজ পরিবারের সাথে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়ে। তবে, নিহতের স্ত্রী লাইলা খাতুনের দাবি, মুকুল আগে মাদক ব্যবসা করলেও বর্তমানে মাদকের সাথে জড়িত ছিল না। সম্প্রতি একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র তাদের মধ্যেকার বিরোধ আরও তুঙ্গে চলে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে দিপু, রায়হান গং মুকুলের প্রকাশ্যে বিরোধ শুরু করে। এরই জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন। নিহত মুকুলের পিতা আমিন মোড়ল এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের বিষয়ে থানায় মামলা করেছেন মুকুলের বাবা আমিন মোড়ল। এ ঘটনায় তিনজকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জি.এম আহাদ আলীসহ গ্রামবাসী জানান, মুকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে ৮ টি মামলা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১